1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

চব্বিশের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে একাত্তরের চেতনার বিরোধী আখ্যা দিলেন আরাফাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ২০২৪ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, এ ঘটনাপ্রবাহ শুরু থেকেই মুক্তিযুদ্ধের আদর্শ ও রাষ্ট্রীয় স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছিল।

একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্বাধীন ও আপসহীন অবস্থান আন্তর্জাতিক কিছু শক্তির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। তাঁর মতে, সেই প্রেক্ষাপটে দেশীয় ও বিদেশি বিভিন্ন পক্ষের সমন্বয়ে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি করা হয়।

আরাফাত আরও দাবি করেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো ওই প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ঘটনাবলি মূলত স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির জন্য একটি অর্জন হিসেবে দেখা যেতে পারে, যা মুক্তিযুদ্ধের আদর্শের জন্য ইতিবাচক ছিল না।

তিনি এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা প্রদানকারীদের সমালোচনা করে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও এর পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে বিষয়টি অনুধাবন করা কঠিন হওয়ার কথা নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )