আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালাগঞ্জের প্রবাসী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান শাহিন শোকবার্তায় বলেন, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির প্রতিটি পর্যায়ে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ঊনসত্তর সালের গণঅভ্যুত্থানে তাঁর নেতৃত্ব ও ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান শাহিন, স্পেন আওয়ামী লীগের নেতা অলিউর রহমান, ইউকে প্রবাসী আরব আলী, ইউকে প্রবাসী আব্দুল বাসিত চৌধুরী, ইউকে প্রবাসী আব্দুস সালাম চৌধুরী, ইউকে প্রবাসী নুনু মিয়া, ইউকে প্রবাসী সাবেক ছাত্রনেতা শামসুল ইসলাম ছুটু, বার্সেলোনা প্রবাসী যুবনেতা শাহিন মিয়া, পর্তুগাল প্রবাসী সাবেক ছাত্রনেতা মুরাদ শিকদার, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম মুরাদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা হারুন রশিদ ও ইউ কে প্রবাসী কাজী শাহজাহান সহ বালাগঞ্জের প্রবাসী আওয়ামী পরিবারের অনেক সদস্য।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তোফায়েল আহমেদ ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের একজন পরীক্ষিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হলো।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।