1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

লক্ষ্মীপুরের কমলনগরের যুবক মাহাদি রাজ শুভ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি বিষণ্ন স্ট্যাটাস ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপে মাহাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে অবস্থানরত তাঁর সহকর্মী আরাফাত হোসেন রায়হান।

নিহত মাহাদি রাজ শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে মাহাদি মানসিকভাবে অস্থির ছিলেন। বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরে ফোন বন্ধ পাওয়া যায়। রাতে সৌদি পুলিশ তাঁদের জানায়, রিয়াদের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে ফেসবুকে মাহাদি লিখেছিলেন, ‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।’ মৃত্যুর পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে যান মাহাদি। তাঁর বাবা দুলালও সেখানে অবস্থান করছেন। দেশে মাহাদির মা ও বোন রয়েছেন। পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি বলে স্বজনেরা জানিয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

মাহাদির মামা আলমগীর সারোয়ার বলেন, সৌদিতে মাহাদির জন্য একটি দোকান করেছিলেন তাঁর বাবা। ব্যবসাও ভালো চলছিল। পরে দোকান বিক্রি করে দেন মাহাদি। পরিবারের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন তিনি। পরে পরিবার সেটি মেনে নেয়। তাঁর তিন বছরের একটি সন্তান রয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত নানা দুশ্চিন্তায় তিনি মানসিক চাপে ছিলেন বলে জানান স্বজনেরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )