1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করছে না সরকার। সম্প্রতি একটি টক শোতে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকার ইচ্ছা করে সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে না। কারণ প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের অবৈধ চুক্তি থাকে। যাতে রোগী সেখানে পাঠানো যায়।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা প্রাইভেটে হবে। এই কারণে দেখবেন, সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে। যাতে প্রাইভেট হাসপাতালেই চিকিৎসা করাতে হয়।’

টক শোতে ব্যারিস্টার রুমিন ফারহানা হাম নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৪৭৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

তবে বেসরকারি হিসাব ধরলে এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। এর সঙ্গে হাসপাতালে পৌঁছাতে না পারা শিশুদের সংখ্যাও যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা আরো বেশি। এর দায় কিন্তু সরকারের।’

তিনি বলেন, ‘যারা মারা যাচ্ছে তাদের বেশির ভাগই সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। অর্থাৎ দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আজকে আপার মিডল ক্লাস বা আপার ক্লাসের মানুষজন গিয়ে বেসরকারি হাসপাতালে ১০ লাখ টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারে। তাই আমরা ওই প্রান্তিক মায়ের কান্নাটা শুনতে পাই না বা শুনতে চাইও না। আমরা তার টিকাকে এনশিওর করতে পারি নাই। আমরা তার জন্য পুষ্টিকর খাদ্য এনসিওর করতে পারি নাই। আমরা তার মাকে ইমিউন করে ফেলেছি বিভিন্ন অসুখে। তাই এখন আর মেডিসিনও কাজ করে না।’

তিনি বলেন, ‘যেগুলো একটা শিশু জন্মগতভাবে পাওয়ার কথা তার কোনোটা আমরা এনশিওর করতে পারিনি। এমনকি আমরা সরকারি হাসপাতালে একটা দরিদ্র শিশুর চিকিৎসা হওয়ার কোনো উপায়ও রাখি নাই। তাহলে এই পুরো ব্যবস্থাপনাগত যেই ত্রুটি এটার জবাবদিহী সরকারকেই তো করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )