1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী এনায়েতুর রহমান রাজু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক এনায়েতুর রহমান রাজু।

তিনি মরহুম সৈদুর রহমানের সন্তান। মরহুম সৈদুর রহমান টানা তিনবার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য মানুষের আস্থা অর্জন করেছিলেন।

এনায়েতুর রহমান রাজুর পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর চাচা দীর্ঘদিন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পরিবারের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে শহীদদের স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যা এলাকার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান হিসেবে বিবেচিত।

স্থানীয়দের মতে, এনায়েতুর রহমান রাজুর পরিবার সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করার কারণে পরিবারটি এলাকায় সুপরিচিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এনায়েতুর রহমান রাজুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )