1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

জামায়াতের ৩ ‌নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

কুড়িগ্রাম জেলার উলিপুরে মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার (৪ মে) বিকাল ৪ টার দিকে উলিপুরের বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করা হয়। তবে এরই মধ্যে তিনজন আহত হন।

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে এ ঘটনা ঘ‌টে। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা বিনতে ফারুক বলেন, মৌমাছির কামড়ে আহত দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়া নামের একজনকে অন্তত ৪০টির মতো কামড় দেওয়ায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )