1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪০ জন দেখেছেন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের ঘটনায় চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার তথ্যে জানা যায়, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল চালানো ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে কিস্তিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। শুধু তাই নয়, তারা প্রায়ই হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত।

৩০ মার্চ বিকেলে গ্রেপ্তারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও হুমকি দিয়ে পুনরায় আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ হাজার টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

এরপর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )