1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কাতারে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের, স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে অবস্থানরত শ্রীনগর-সিরাজদিখান (মুন্সিগঞ্জ-১) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন। প্রবাসে থেকেও দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান জিটু। তিনি বলেন, দেশের নেতৃত্বে শেখ হাসিনাকে পুনরায় দায়িত্বে আনার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখা সম্ভব। তিনি প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে দেশের যে কোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের স্বার্থে সকলে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

অহিদুর রহমান জিটু আরও  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কল্পনাই করা যেত না। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন এবং তাঁরই নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

 

নম প্রকাশ্যে না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত এক প্রবাসী কর্মী বলেন, অহিদুর রহমান জিটু ভাইয়ের সুদক্ষ নেতৃত্ব ও আন্তরিক সমন্বয়ের মাধ্যমেই কাতারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও বিজয় উৎসবের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রবাসের মাটিতে এমন সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে। তাঁর মতে, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অহিদুর রহমান জিটু প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থাকা এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করাই হবে তাদের প্রধান দায়িত্ব। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )