1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই মডেল মিষ্টি সুভাষ রিমান্ডে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪২ জন দেখেছেন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেয়া এবং ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে গ্রেপ্তার মডেল মিষ্টি সুভাষকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ মার্চ) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, মিষ্টি সুভাষ প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত বা বিতর্কিত রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।

গতকাল দুপুর ২টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

এদিন বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ-৪ সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

তারা হলেন- তাহমিনা আক্তার (৪০), মিষ্টি সুভাষ (২৮) ও রকিবুল ইসলাম দুর্জয় (৩২)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )