1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৩ জন দেখেছেন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বক্তব্যে সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তানবীর হোসেন মোল্লা সংবাদ পোস্ট কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতা নন, তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে তিনি এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পূর্বে তিনি বাঙালিকে একক পতাকার নিচে ঐক্যবদ্ধ করেছিলেন, যার ফলেই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে এবং নতুন প্রজন্মকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তানবীর হোসেন মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )