1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

টেকনাফে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি পাদদেশ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরও দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

বুধবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ জহির (৫০)।

জানা যায়, অপহরণের খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে কৃষকদের উদ্ধার করতে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। তারা হলেন কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২)।
আহতদের উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক মো. সাদ্দাম কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল পাহাড়ে অভিযান চালাচ্ছে। অপহৃতদের উদ্ধারে র ্যাব ও পুলিশ একসঙ্গে কাজ করছে।

টেকনাফ থানার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ আগস্ট থেকে এ পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )