1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। এর আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দেখা যায়, নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মিছিল হয়। মিছিল টাউন হল মাঠ থেকে বের হয়। এ সময় ভারত বিরোধী স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা। বিক্ষোভ মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ যোগ দিয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, ভারত-বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা প্রচারণা চালিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এভাবে ষড়যন্ত্র চলতে থাকলে সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে চায়। ভারতে সহকারী হাইকমিশনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নাছির, সংগঠক বিল্লাল হোসেন, মুখ্য সংগঠক আরাফ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু প্রমুখ।

 

জানা যায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়। এসময় তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় এবং সেখানে তারা ভাঙচুরও চালায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )