1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

৫ আগস্ট পরবর্তী সময়ে নিরীহ ও নির্দোষ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি ওই সময়ে করা মামলাগুলোর যথাযথভাবে তদন্ত করারও নির্দেশনা এসেছে।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এক বৈঠক থেকে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

বাহারুল আলম গত বৃহস্পতিবার আইজিপির দায়িত্ব নেন। নানা আনুষ্ঠানিকতা সেরে আজ তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন। এতে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ওই সভা থেকে মাঠ পুলিশের কর্মকর্তাদের নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।

পুলিশ প্রধান বলেন, কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না জানিয়ে আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে নিয়মিত মতবিনিময় করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা আসে পুলিশ প্রধানের কাছ থেকে।

তিনি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিতি পুলিশ কর্মকর্তাদের সূত্র জানায়, মতবিনিময় সভায় ৫ আগস্টের ঘটনায় পুলিশের অস্ত্র লুণ্ঠনের বিষয়টিও উঠে আসে। আইজিপি পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্য নির্দেশনা দেন।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )