1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
শীঘ্রই পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯ বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ক্বারী রুহেল গ্রেপ্তার, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করে তওবা করল চোর আওয়ামী লীগের পাঁচ বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন ঢাবির টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৮ জন দেখেছেন

গাজীপুরের টঙ্গী থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ রিমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে স্থানীয় মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তার হওয়া রিমা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের জহির আহমেদের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউচপাড়া এলাকার কলেজ রোডের কাঁচাবাজার সংলগ্ন মোরশেদুর রহমান মিলনের বাড়ি থেকে তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায়, কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টঙ্গীতে এনে গাজীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদলতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )