1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

রাজমিস্ত্রির বাড়িতে মিলল ৮৬ বস্তা সরকারি চাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

সিরাজগঞ্জের কাজিপুরে এক রাজমিস্ত্রির বাড়ি থেকে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে কাজিপুর বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাবরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান সহায়তা করেন কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।

ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন ওই বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। মোট চালের পরিমাণ ২৫৮০ কেজি। তবে এ চাল মজুতের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )