1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি (কালীপূজা) ও ছটপূজা উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার ও শনিবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ তিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকেই আবারও বন্দর দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। আজকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )