1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ জন দেখেছেন

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আসাদুল ইসলাম আসাদ যশোর শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান আসাদুল।

নিহত আসাদের ভগ্নিপতি উজ্জ্বল হোসেন বলেন, আসাদ ঝুমঝুম এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। শনিবার সকালে তাকে কে বা কারা ছুরিকাঘাত করে খড়কি রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে পথচারীরা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন আর রশিদ কালবেলাকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )