1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

থানা থেকে নারী আসামি পালানোয় তিন পুলিশ প্রত্যাহার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ জন দেখেছেন

চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মাদক মামলার মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে থানা থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

এ ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা এসআই পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান হোসেন ও মিতা খাতুনকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর-৫৮ বিজিবি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তাকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়। সকালে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে থানা থেকে পালিয়ে যান মনোয়ারা।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে পালিয়ে যান মনোয়ারা। এ সময় ডিউটিরত অফিসার চা পান করতে গিয়েছিলেন।

তিনি জানান, গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে থানায় বিজিবি পক্ষে মাদক মামলা রয়েছে। এর পাশাপাশি আমাদের পক্ষে একটি পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )