1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্বজনরা।

নিহত আনিছুর জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল ডাক্তারের ছেলে ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশারফ হোসেন আশার সহোদর। তিনি উপজেলা সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভপাতি ছিলেন।

নিহত আনিছুর রহমানের মেজে ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান বলেন, আমার ভাই একজন নিরীহ গ্রাম্য ডাক্তার। পুকুরে মাছের চাষ করেই জীবিকা নির্বাহ করতেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির পাশে দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ৭-৮ জন চিহ্নিত সন্ত্রাসী হঠাৎ তার ওপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। দোাকানে বসে থাকা একই গ্রামের আব্দুস সালাম (৩০) বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক সঞ্চিতা রানী তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে আনিছুরের মৃত্যু হয়। আব্দুস সালাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেওয়া হয়েছে।

চৌগাছা থানার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )