1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সিরিজ বৈঠক, নতুন সুযোগের সম্ভাবনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৫ জন দেখেছেন

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ব্লু ইকোনমি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ অক্টোবর সাবাহ প্রদেশের কোতা কিনাবালুতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশিসহ বিভিন্ন পেশাজীবীদের কাজের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের কাজের অনুমতি থাকে না। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে দেশটির সাবাহ প্রদেশে বাংলাদেশিদের প্রবেশের জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ পাস নেওয়ার বিধান বাতিল এবং বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানানো হয়।

সাবাহ প্রাদেশিক সরকার বাংলাদেশিদের প্রবেশের জন্য বিশেষ পাস নেওয়ার বিধান বাতিল করাসহ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি পুনরায় বিবেচনার আশ্বাস দেয়। এ ছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক কৃষি উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি বিভিন্ন পেশাজীবীদের কাজের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের কাজের অনুমতি নেই।

এ ছাড়া কনফারেন্স চলাকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ভালো বন্ধু প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গঠনমূলক আলোচনায় আনন্দ প্রকাশ করেন।

বৈঠকসমূহে হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য, প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )