জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথকভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছে মহানগর ও জেলা যুবদল।
রোববার (২৭অক্টোর)দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর যুবদলের কর্মসূচীতে সংগঠনের আহ্বায়ক নুরুন্নবী মিলনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন।এছাড়াও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন সহ অন্যান্যরা।এর আগে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু’র সভাপতিত্বে জেলা যুবদলের কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
নেতৃবৃন্দ জানান,দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুবদল।