1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

জনদূর্ভোগ লাঘবে প্রজ্ঞাপন বাতিল চেয়ে রংপুরে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন
রংপুর মহানগরীর সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে প্রজ্ঞাপন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দ।
 সোমবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু।
তিনি বলেন, গত ২৬ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। সেখানে বলা হয় কাউন্সিলরদের অনুপস্থিত থাকার কারণে জনদূর্ভোগ হচ্ছে সেজন্য জনপ্রতিনিধিদের অপসারণ করা হলো।
তিনি বলেন, আমরা কাউন্সিলররা কোন দলীয় পরিচয়ে কিংবা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেনি। নির্বাচনের সময় সাধারণ জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছি। এখন সাধারণ মানুষরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। অপসারণের পর থেকে সিটি কর্পোরেশন এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা এলাকার কোন খোঁজ খবর রাখছেন না। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে শালিশি বৈঠকসহ এলাকার মানুষ বিভিন্ন ধরণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, মৃত্যুসনদ ও ওয়ারিশান সনদ। এসব বিষয়ে সাধারণ মানুষরা প্রশাসকদের খুজে পাচ্ছে না সাধারণ মানুষ। তারা ঘুরেফিরে কাউন্সিলরদের কাছে আসছে।
তিনি বলেন, বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে আমরা অফিস করে আসছি। এসময় রংপুর সিটি কর্পোরেশন থেকে ছাত্রদেরকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফেরদৌসী বেগম, আবু হাসান চঞ্চল, লিটন পারভেজ, মোছাঃ দিলারা বেগম, ও গোলাম সরওয়ার মির্জা।
রংপুর সিটি কর্পোরেশন ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত। সংরক্ষিত ১১ জন মহিলা কাউন্সিলরসহ মোট কাউন্সিলর ৪৩ জন। এর মধ্যে ৩৮ জন কাউন্সিলর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )