1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

পীরগাছায় সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ  গাছ: ভোগান্তিতে ২০ হাজার মানুষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় সড়কের মাঝে একটি ঝুঁকিপূর্ণ আম গাছ জনগণের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গাছটির কারণে বড় কোন যানবাহন ঢুকতে না পারায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। এ অবস্থায় ওই সড়কটি পাকা করণের কাজ শুরু করা হলেও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি। ফলে শতাধিক এলাকাবাসী গতকাল সোমবার গাছ অপসারণের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলীর নিকট সাক্ষাত করেন এবং লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বাজার হতে পীরগাছা অভিমূখে হয়ে হরিচরণ ও রাজবল্লভ গ্রামে যাতায়াতের সড়কের আমতলী নামক স্থানে একটি আম গাছ রয়েছে। গাছটি সড়কের মধ্যেস্থলে হওয়ায় ওই সড়ক দিয়ে ফায়ার সার্ভিস কিংবা ভারী কোন যানবাহন চলাচল করতে পারে না। এতে করে মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সড়কটি পরিদর্শন করে গাছ কেটে সড়ক পাকা করণের আশ^াস দেন। এদিকে ওই সড়কটি পাকার করণের কাজ শুরু করা হলেও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি।
স্থানীয় বাদশা মিয়া, হাসান আলী, নুরুজ্জামান বলেন, গাছটি আমাদের বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। গাছটি না কেটে সড়ক পাকা করা হলে জনগণ চরম ভোগান্তিতে পড়বে। তাই আমরা গাছ কেটে সড়ক পাকা করণের দাবি করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, এলাকার লোকজন লিখিত অভিযোগ দিয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, বিষয়টি দেখতে হবে। গাছ যদি সমস্যা মনে হয়, তাহলে গাছ কেটে সড়ক পাকা করণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )