1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা, কারাফটকে দেখলেন বাবার লাশ নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের তিনজনকে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬২ জন দেখেছেন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ওসি মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাতে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল কালবেলাকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ১৫-২০ জন সন্ত্রাসী ক্যাম্প-১৭ এক্স ব্লকে প্রবেশ করে আহমদ হোসেন ও তার পরিবারের সদস্যদের গুলি করে। এতে ঘটনাস্থলে আহাম্মদ হোসেন ও তার ছেলে সৈয়দুল আমিন নিহত হয়। আহত অবস্থায় আহমদ হোসেনের মেয়ে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের হত্যা করে। সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস-৪, বি-৭ ব্লক দিয়ে পালিয়ে যায় গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )