1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

সাতক্ষীরার শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর ৫টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

জব্দকৃত হরিণের মাংস, তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও আটককৃত হরিণ শিকারিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, পেশাদার হরিণ শিকারিরা রাতের গোপনে সুন্দরবনে ঢুকে হরিণের যাতায়াতের পথে নাইলনের দড়ির ফাঁদ পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। পরে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব হরিণের মাংস বিক্রি করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )