1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না মর্মে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে।

তিনি আরও বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে।

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দু একজনকে ইতোমধ্যে কাস্টোডিতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের নিকট তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন। উপদেষ্টা এসময় জানান, ৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ-সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করব।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তর ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এ কর্মরত অফিসারদের জন্য অনুষ্ঠিত দরবারে বক্তব্য রাখেন। তিনি সেখানে হাউস গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তা ছাড়া উপদেষ্টা আজ সকালে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি কৃষি জাদুঘর পরিদর্শন করেন এবং বিজিবি পরিচালিত কৃষি খামার ঘুরে দেখেন। পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )