1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ জন দেখেছেন

সিলেটে ছাত্রলীগের এক নেতা ও তার সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর মেন্দিবাগে এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন সি লেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )