1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সব রেকর্ড ভাঙল সোনার দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩০০ দিরহাম ছাড়িয়ে গেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের বরাতে খালিজ টাইমস জানায়, হলুদ ধাতুর ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে ৩০০ দশমিক ২৫ দিরহামে বিক্রি হচ্ছে। একইভাবে সাধারণ ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে গেছে।

অপরদিকে বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৩২৪ দশমিক ২৫ দিরহামে বিক্রি হয়েছে। বুধবার বাজার বন্ধের সময় এ ক্যাটাগরির সোনার দাম ছিল প্রতি গ্রাম ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।

একই সময় শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার।

এ ব্যাপারে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ ডিলিন উ বলেন, অধিকাংশ জি-১০ মুদ্রায় সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বৃদ্ধিটি শুধু মুদ্রার গতিশীলতার পরিবর্তে প্রকৃত সোনার চাহিদাকে প্রতিফলিত করে।

এদিকে চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৮ সেপ্টেম্বর রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভরিতে সর্বোচ্চ ১,২৬০ টাকা ক মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৭,৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১,১৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ১২,৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২,২৮৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )