1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মধ্যরাতে ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮২ জন দেখেছেন

রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা পুলিশ এ অভিযান চালায়।

এ অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। তাছাড়াও জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ টাকা।

এ ছাড়াও জব্দ করা হয়েছে মোট ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। অপরদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। মাদক সেবন, সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ করা সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম বলেন, সেনাবাহিনী পাঁচজন বাইকারকে আটক ও ৯টি গাড়ি জব্দ করে তাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় কাগজপত্র ঠিক থাকায় দুজন বাইকারকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )