1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ

রংপুরে নারীর জমি দখলের চেষ্টা; দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭০ জন দেখেছেন
সাউমুন জোবায়ের:রংপুরে এক ভুক্তভোগী নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান ও নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সেই মামলায় দুজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত ৩ অক্টোবর এ আদেশ দেওয়া হয়। রোববার (৬ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রুপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসান খানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়,  নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানের বিরুদ্ধে ভুক্তভোগী মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রূপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসানুজ্জামানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )