1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

চট্টগ্রামে ঝরনায় ডুবে দুই পর্যটকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসি ঝরনায় দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকালে রূপসি ঝরনা এলাকায় তাদের নিখোঁজের খবর পাওয়া যায়।

পরে দুপুর ২টায় নিখোঁজ ওই দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। এ সময় ঝরনায় গোসল করতে গিয়ে কূপে ডুবে যাওয়ার সময় অন্যজন উদ্ধার করতে গিয়ে একসঙ্গে দুজন কূপে ডুবে যান। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী কালবেলাকে বলেন, ঝরনায় দুজন পর্যটক নিখোঁজের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুপুর পৌনে ২টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )