1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেন ব্যাটালিয়ন( ৪বিজিবি)

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- ফেনীর সীমান্ত এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা এবং শাড়ী জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ফেনীর পরশুরাম ছাগল নাইয়া উপজেলা আওতাধীন, জয়ন্তীনগর, নিজকালিকাপুর, দেবপুর, ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর এবং অলিনগর বিওপির বিজিবি সদস্যগন রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ,গাঁজা এবং শাড়ী জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ১৯,৮০,৬৭০/- টাকা।বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়।

এছাড়াও ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ১৭টি বিওপি কর্তৃক সেপ্টেম্বর ২০২৪ মাসে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার অবৈধ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়েছে যার বাজার মূল্য ৭,০৩,০৬,২০১ টাকা।

ফেনীর অধিনায়ক, ৪ বিজিবি, ফেনী মোহাম্মদ মোশারফ হোসেন,জি+ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় শক্ত ভূমিকা রাখছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়া সীমান্তবর্তী জনসাধারণকে আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে বিজিবি প্রতিনিয়ত জনসচেতনতামূলক সভা পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।এই ছাড়াও আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )