1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

রংপুরে সাংবাদিকের ওপর হামলা 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯০ জন দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক একরামুল ইসলাম হামলার শিকার হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় রায়হান নামে এক যুবক তার ওপর হামলা করেন।

অভিযোগে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক একরামুল ইসলামকে লোক মারফত পাশে ডেকে নিয়ে মারধর করেন অভিযুক্ত রায়হান। রায়হান উপজেলার বড়পানসিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

এ ঘটনায় পীরগাছায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে সাংবাদিক একরামুল ইসলাম একটি অভিযোগ জমা দিয়েছেন। তবে তিনি মামলা করবেন কিনা সেই সিদ্ধান্তের জন্য একদিন সময় নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )