1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

২৪ ঘণ্টায় যমুনার পানি বাড়ল ২ ফুট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ড পয়েন্টে ৬২ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুটেরও বেশি পানি বেড়েছে। একই দিনে কাজীপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ৬৩ সেন্টিমিটার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫২ মিটার। ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। রোববার এ পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পায় ৩৫ সেন্টিমিটার।

অন্যদিকে কাজীপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২৭ মিটার। ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৫৩ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। রোববার এ পয়েন্টে ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান কালবেলাকে বলেন, আরও দুদিন যমুনা নদীর পানি বাড়বে। এরপর পানি বাড়ার হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )