“প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত হয়েছে।
রোববার বিকেলে একাডেমির নিজস্ব হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি রংপুর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন
মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সালোয়ারা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো:আসাদুজ্জামান।
এছাড়াও বিশ্ব শিশু দিবসে শিশুদের পক্ষে বক্তব্য রাখেন শিশু বন্ধু তাহির ইবরার তাহি ও ফাইরুজ বারি মালিহা।
এর আগে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পুরো অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাদিয়া ইবনাত আনিকা।
আলোচনা সভা শেষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা। পরে বাংলাদেশ শিশু একাডেমি রংপুরের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশকে ভালোবাসলে, মা কে ভালোবাসা হবে। সবার আগে সেই দেশ প্রেম দরকার।
শিশুরা আজকে অনেক ট্যালেন্ট। তাদের জন্য সঠিক সিদ্ধান্ত ও পরিবেশ দরকার। আজকের শিশুরা আগমী দিনের জন্য তৈরি হলে তা দেশের জন্যই ভালো। কেননা আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।