1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

পঞ্চগড়ে ৬ মাদক কারবারির কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মাদক কারবারির অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদের আটক করে বিজিবি। আটকের পর দুপুরে তেঁতুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের পরিমল রায়ের ছেলে শ্রী রাজন (৩৩), মোহন রায় রায়ের ছেলে শ্রী মুন্না রায় (২০), কলোনীপাড়া গ্রামের মো. আকবর আলী ছেলে মো. চঞ্চল ইসলাম (৩৪), তেলিয়াপাড়া গ্রামের মৃত নজির আহমেদের ছেলে মো. হাবিব মিয়া (৪০), সর্দারপাড়া গ্রামের মো. আ. হাইয়ের মো. রঞ্জু মিয়া (৩২),উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর কাশিমগঞ্জ গ্রামের আ. মালেকের ছেলে মো. মহসিন আলী (২৯)।

এ বিষয়ে তেঁতুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান বলেন, সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা সময় মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করে বিজিবি। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনে পৃথকভাবে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )