1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে এনে যা বললেন পরীমণি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। পুত্রসন্তানের পর এবার মা হয়েছেন কন্যা সন্তানের। তারও আবার এক মাস পূর্ণ হলো। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার; যাদের নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমণি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। এখন তাকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে নাইকার অনুভূতির কথা।

আরো পড়ুন: ক্রিকেটারের ভুমিকায় তাহসান, থাকছেন মিথিলাও

মঙ্গলবার (৪ জুন) পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

এতে ভক্তদেরও সাড়া ছিল দেখার মতই। কেউ কেউ লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারাজীবন সুখময় হোক’, এসব কথা দেখা যায় মন্তব্য ঘরে।

এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমণি। বলেছেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )