1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

‘আইফোন-কক্সবাজার’ গুঞ্জন নিয়ে যা বললেন অভিনেত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিরতাজ জেবিন। সম্প্রতি তিনি কথা বলেছেন এক পডকাস্টে। সেখানে তিনি ক্যারিয়ারের শুরু, কাজের পরিবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলা বিভিন্ন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। আলোচনায় উঠে এসেছে মিডিয়াতে মেয়েদের ‘কম্প্রোমাইজ’ কিংবা দুবাই সফরের পর্দার পেছনের নানা গল্প।

ক্যারিয়ারের শুরু ও ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গ মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে যে, শুরুতে মেয়েদের অনেক ধরনের বাজে প্রস্তাব বা ‘কম্প্রোমাইজ’ করতে হয়। এ বিষয়ে জেবিন বলেন, আমি খুবই ব্লেসড যে আমি যাদের সাথে কাজ করেছি, সবার সাথে আমার এত ভালো সম্পর্ক থাকে যে একদম ভাই-ব্রাদার টাইপের। আমি কখনো এরকম কিছু ফেস করিনি।

তবে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, এই ক্ষেত্রে আপনি সরাসরি ডিরেক্টরদের বা অথোরিটিদের ইন্ডিকেট করতে পারবেন না। কারণ আমিও এরকম অনেক দেখেছি যে মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, তারা কিন্তু আগে নক করে। জেবিনের মতে, শুধুমাত্র ডেসপারেট হয়ে বা কম্প্রোমাইজ করে কাজ পাওয়া সম্ভব নয়, কারণ পরিচালকের কাছে তার কাজ ও চরিত্রটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘কক্সবাজার ও আইফোন’ বিতর্ক মিডিয়াতে বহুল প্রচলিত ‘কক্সবাজার অ্যান্ড আইফোন’ শব্দযুগল নিয়ে জেবিন তার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে তিনি তার ব্যক্তিগত অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন না।

জেবিন বলেন, মানুষ এটা দেখে না যে একটা মানুষ কতটা স্ট্রাগল বা হার্ড ওয়ার্ক করছে। মিডিয়াতে কাজ করা একটা মেয়ে দিনে মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকা আর্ন করে। মাসে যদি ১৫-২০ দিন শুটিং থাকে, তবে সে যথেষ্ট টাকা আয় করে।

দুবাই শেখ ও বিদেশ ভ্রমণ বিদেশে ভ্রমণ করলেই অভিনেত্রীদের জড়িয়ে নানা মুখরোচক গল্প তৈরি হয়। বিশেষ করে দুবাই সফর নিয়ে শিরতাজ জেবিন বলেন, আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাই গিয়েছি। কিন্তু আমি তো কোনো শেখ দেখিইনি। আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, ‘শেখ শেখ যে শুনি, এরা আসলে কই থাকে? এদের কই পাওয়া যায়?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )