1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিপুণ আমার ছোট বোন, এটা বিশ্বাস করি না: মিশা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৭৫ জন দেখেছেন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটির বিরুদ্ধে রিট করে নতুন করে নির্বাচন চেয়েছেন অভিনেত্রী নিপুণ। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তার চেয়ে ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার (নিপুণ)।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ। রিটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার বিচারপতি নাই মা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।

তবে বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না অভিনেতা মিশা সওদাগর। বুধবার দুপুরে এ বিষয়ে মিশা সওদাগর বলেন, আসলে আমি এখনো হাতে কোনো কাগজ পাইনি যে এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাছাড়া নিপুণ আমার ছোট বোন। ছোট বোন এমন কাজ করতে পারে আমি ভাবতেই পারি না। আমার মনে হচ্ছে এটা সম্ভব নয়, আর নিপুণ তো আমেরিকায় সে কীভাবে এটা করে।

তিনি বলেন, আমি একজন অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ার আমার। ফলে কাগজ পাওয়া ছাড়া এ বিষয়ে একেবারে মন্তব্য করব না। কারণ আইনি বিষয়ে অনুমান নিয়ে কিছু বলা সমীচীন নয়। যদি এমন কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে আমার আইনজীবী আছেন সেটা তিনি দেখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )