1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষ দশের বাইরে ঢাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার রাজধানী ঢাকাকে শীর্ষ ১০-এর বাইরে দেখা গেছে। বেশিরভাগ সময় দূষণে শীর্ষে থাকা এই শহরের সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৪। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। অবস্থানের দিক দিয়ে ১২ নম্বরে। গতকাল শুক্রবার সকালেও দূষিত বাতাসের শহরের তালিকায় দশের বাইরে ছিল ঢাকা।

দূষিত শহরের তালিকায় ১৬৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপালের কাঠমান্ডু। থাইল্যান্ডের চিয়াং মাই ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং আরব আমিরাতের দুবাই ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া পর্যায়ক্রমে দক্ষিণ ভিয়েতনামের হ্যানয়, কাতারের দোহা, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা, থাইল্যান্ডের ব্যাংকক, পাকিস্তানের লাহোর এবং ভারতের কোলকাতা ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে। দক্ষিণ কোরিয়ার বুসান আছে ঢাকার আগে, অর্থাৎ ১১ নম্বর অবস্থানে।

 

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

 

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )