1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

জান্নাতে বিশেষ বৃক্ষের ছায়ায় থাকবেন যারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘যারা (আল্লাহর ওপর) বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের জন্য আছে তুবা (জান্নাতের বৃক্ষবিশেষ)। আর শুভ পরিণাম তাদেরই।’ (সুরা : রদ, আয়াত : ২৯)

আলোচ্য আয়াতে তুবা দ্বারা কী উদ্দেশ্য তার ব্যাখ্যায় ইবনে আবু তালহা (রহ.) ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, তুবা অর্থ আনন্দ ও চোখের শীতলতা।

ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, তুবা অর্থ তাদের জন্য কল্যাণ।

সুদ্দি (রহ.) ইকরিমা (রহ.) থেকে বর্ণনা করেন, তুবা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত।
ইবনে জারির তাবারি (রহ.) শাহর ইবনে হাওশাব (রহ.) থেকে বর্ণনা করেন, তুবা হলো জান্নাতের একটি বৃক্ষ। (তাফসিরে ইবনে কাসির)

জান্নাতের সেই বৃক্ষ কেমন : হাদিসে এসেছে, আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, কোনো আরোহী যার ছায়াতলে শত বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করতে পারবে না। (তিরমিজি, হাদিস : ৩২৯৩)

যারা বেশি বেশি ইস্তিগফার করে : আবদুল্লাহ বিন বুসর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি তার আমলনামায় বেশি পরিমাণ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে, তার জন্য তুবা (জান্নাতের বৃক্ষ, সুসংবাদ, আনন্দ)। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮১৮)

যে ব্যক্তি অল্পে তুষ্ট : যে ব্যক্তি অল্পে তুষ্ট সে জান্নাতের তুবা বৃক্ষের অধিকারী হবে। ফাজালা ইবনু উবাইদ (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান, যাকে ইসলামের পথে হিদায়াত দান করা হয়েছে এবং তার জীবিকা ন্যূনতম প্রয়োজনমাফিক এবং সে তাতেই খুশি।’ (তিরমিজি, হাদিস: ২৩৪৯)

মহান আল্লাহ আমাদের জান্নাতের তুবা বৃক্ষের অধিকারী করুন। আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )