1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, বেঁচে গেল সন্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বাস্তবতা কখনও কখনও সিনেমাকেও হার মানায়। মালায়লম অভিনেত্রী প্রিয়ার ক্ষেত্রে যেমনটা হলো, তা অনুরাগীদের চোখের জল কোনোভাবে থামাতে পারছে না।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। আশ্চর্যজনকভাবে বেঁচে আছে তার গর্ভের সন্তান।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসপাতালে নিয়মিত চেকআপের জন্য গিয়েছিলেন প্রিয়া, সেখানে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচেছে তার গর্ভের সন্তান। প্রিয়ার সন্তান এই মুহূর্তে রয়েছে আইসিইউতে।

এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন মালায়লম অভিনেতা কিশোর। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আরও এক অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ। মালায়লাম টেলিভিশন অভিনেত্রী প্রিয়া কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। উনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই মুহূর্তে বাচ্চাটা আইসিইউতে রয়েছে। ওর কোনো হেলথ ইস্যু ছিল না।’

এরপর তিনি জানান, একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা। ভেঙে পড়েছেন তার স্বামী নান্না। এ

মালায়লম টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম প্রিয়া। ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি পেশায় চিকিৎসক ছিলেন প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )