1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি করা হবে।

এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।

মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )