1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসে সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়) আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

অক্টোবরের প্রথম সপ্তাহে এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র তৈরিতে দেরি হওয়ায় দেড়মাস পিছিয়ে গেল পরীক্ষাটি।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় চলতি বছরের ১৯ মে। এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন এই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )