1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

সংসদ সদস্যদের সন্তানদের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো এবং নিজ এলাকার হাসপাতালেই চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন রুমিন ফারহানা।

শুক্রবার (৮ মে) রাজধানীতে আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, গ্রামের বাস্তবতা দেখলে বোঝা যায় দেশের অনেক জায়গায় এখনও মৌলিক সেবার ঘাটতি রয়েছে। তার মতে, অনেকেই কেবল অর্থের প্রভাব ব্যবহার করে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। কিন্তু যদি স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীলতা বাধ্যতামূলক করা হয়, তাহলে পরিস্থিতি বদলাতে পারে।

তিনি জানান, নিজেও এলাকায় চিকিৎসা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়, এ ধরনের নিয়ম চালু হলে শুধু অর্থশালী বা ঋণখেলাপিরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না।

শিক্ষাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তর পার হলেও ঠিকভাবে পড়তে বা ইংরেজিতে একটি বাক্য লিখতে পারে না। বিদেশে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসলেও দেশে অনেক সময় দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়নের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, পর্যাপ্ত আয় না থাকায় অনেক শিক্ষক কোচিং করাতে বাধ্য হন। একই সঙ্গে তিনি সমাজে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন।

অবকাঠামোগত দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, এখনও অনেক এলাকায় শিশুরা কষ্ট করে স্কুলে যায়, কোথাও কোথাও স্কুলে যাওয়ার সঠিক রাস্তা পর্যন্ত নেই। এসব মৌলিক সমস্যা সমাধান না করে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিয়ে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )