1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর-লুটপাট; আটক ৩ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ

বিছানাপত্র ফেলে শিক্ষার্থীকে কক্ষ ছাড়ার হুমকি ছাত্রলীগ নেতার, তুলে দিল রাবি প্রশাসন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিট দখল নিতে আবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দিয়ে কক্ষ ছাড়ার হুমকি দিয়েছে হল ছাত্রলীগের নেতারা। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিলে ওই শিক্ষার্থীকে সিটে তুলে দিয়েছে হল প্রশাসন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মাহতাব উদ্দিন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সংস্কৃত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোমিন ইসলাম এবং হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার শাহরিয়ার সৌরভ।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি ওই হলের ১৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি ৩২৬ নম্বর কক্ষ পুনরায় বরাদ্দ দেন প্রাধ্যক্ষ। সেখানে অবস্থান করছিলেন তিনি। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার দুপুরে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম সদলবলে এসে আমার বিছানাপত্র বাহিরে বের করে দেন এবং সিট ছাড়ার হুমকি দেন। তারপর প্রধ্যক্ষের নিকট অভিযোগ দেই।

অভিযোগের ব্যাপারে মোমিন ইসলাম বলেন, একটু ভুল বুঝাবোঝি হয়েছিল। তখন-ই সব মীমাংসা হয়েছে। ওই সিটে ছাত্রলীগের এক কর্মী ছিল, তাকে তোলার চেষ্টা করা হয়েছিল।

জানা গেছে, এ ঘটনায় প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী মহতাব। এ ঘটনায় সন্ধ্যা হল প্রশাসন জরুরি সভা করে আবাসিক শিক্ষার্থী মহতাবকে সিটে তুলে দেন।

এ ব্যাপারে শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ইকরামুল ইসলাম বলেন, ‘বিষয়টি মীমাংসা করা হয়েছে। মাহতাবকে তার বরাদ্দ পাওয়া সিটে তুলে দেয়া হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )