1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তারেক রহমানের বাড়ির দরজায় টানানো হলো হাইকোর্টের নোটিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানের ঠিকানায় না পেয়ে বাড়ির দরজায় সাঁটানো হয়েছে হাইকোর্টের নোটিশ। বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জানানো হয়, ওই ঠিকানায় পাওয়া যায়নি তারেক রহমানকে। আর তাই নোটিশ লটকানো হয়েছে বাসার সামনে। তবে এ নিয়ে কেউই সাক্ষর দিতে রাজি না হওয়ায় ফিরে এসেছেন হাইকোর্টের সেই কর্মকর্তা।

এদিকে গেলো ১৮ আগস্ট হাইকোর্টের নির্দেশে দৈনিক ভোরের কাগজে তারেক রহমানের বক্তব্য প্রচার সংক্রান্ত রুলের বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। গত ১৩ আগস্ট গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে করা রুলের নোটিশ তার লন্ডনের ঠিকানায় পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়।

এর আগে ৮ আগস্ট সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামীপন্থী আইনজীবীরা অনলাইনসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে হাইকোর্টে আবেদন করেন। সেসময় বিচারপতি. মো. খসরুজ্জামান জানতে চান, তারেক রহমানকে নোটিশ দেওয়া হয়নি, তাহলে কীভাবে শুনানি হবে। তখন রিটকারি আইনজীবী কামরুল ইসলাম উত্তরে বলেন, উনাকে কোনও ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদন আনতে বললেন হাইকোর্ট। এ সংশ্লিষ্ট আবেদন নতুন করে জমা দেয়ার পর আদালত ওই নির্দেশ দেন।

প্রসঙ্গত, আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের কোনও বক্তব্য কিংবা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার হলে বিষয়টি আবার আলোচনায় আসে। এরপর রুল শুনানি করতে আবেদন করা হয় হাইকোর্টে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )