1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৬৫৯৯, বহিষ্কার ১৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ৮ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৬ হাজার ৫৯৯ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭০ শতাংশ। পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের দায়ে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৯ লাখ ৪০ হাজার ২৪৬ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া  রাজশাহীতে ১ হাজার ৪৪, বরিশালে ৪১৫, সিলেটে ৪৫৫, দিনাজপুরে ৮৪৬, কুমিল্লায় ১ হাজার ৩৭, ময়মনসিংহে ৪০৪ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ৬ জন, এরপর এর মধ্যে ঢাকা ও বরিশাল বোর্ডে ৩ জন ও যশোর বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে পরীক্ষার দায়িত্বে থাকা কোনো পরিদর্শককে এ দিন বহিষ্কার করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )