1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘বারবি’র সিকুয়েল হলে ‘কেইন’ হতে চান ‘ওপেনহেইমার’ অভিনেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

পুরো বিশ্বে চলছে ‘বারবেনহেইমার’ উন্মাদনা। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে ‘বারবি’ ও ‘ওপেনহেইমার’ ছবি দুটি। সম্পূর্ণ বিপরীত মেজাজের দুটি ছবির ভক্তদের মাঝেও সামাজিক মাধ্যমে দেখা গেছে তর্কাতর্কি। তবে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফি জানালেন একেবারেই ভিন্ন কথা।

সম্প্রতি সিনেফিলোস-এ দেয়া এক সাক্ষাৎকারে সিলিয়ানকে জিজ্ঞেস করা হয় অভিনেতা কি ‘কেইন’ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেলে করবেন কিনা। অভিনেতা বলেন, ‘অবশ্যই, হ্যাঁ! সিনেমাটি দেখার জন্য উদগ্রীব আমি। আমার মনে হয় এটি এই গ্রীষ্মের দারুণ একটি সিনেমা।’

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারের চরিত্র ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। এই ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ঝরাতে হয়েছে ওজনও। সমালোচকদের নজর কেড়েছেন সিলিয়ান মারফি। আলোচনাতেও এখন তিনি। অনেকেই মনে করছেন এবছর সেরা অভিনেতার অস্কার উঠবে সিলিয়ান মারফির হাতেই।

‘বারবি’ সিনেমায় বারবি পুতুলকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে নেয়া হয়েছে। ‘বারবি’তে বারবি পুতুলের ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন।

যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ‘ওপেনহেইমার’-এর চেয়ে এগিয়ে ‘বারবি’। অন্যদিকে ভারতের বক্স অফিসে দেখা গেছে বিপরীত চিত্র। ‘বারবি’র চেয়ে অনেক এগিয়ে ‘ওপেনহেইমার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )