1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মা হলেন দীপিকা কাকর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর মা হয়েছেন। তিনি বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম।

এদিন ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন, আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।

এর আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।

সাক্ষাতকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এর পর টানা ১০-১৫ বছর করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি— আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তার। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )